দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ২৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র ঈদুল আজহার নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করবেন।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পবিত্র ঈদের জামাতে অংশগ্রহণকারী মুসল্লিদের ওজুসহ নামাজের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন এবং প্রয়োজন ছাড়া অন্য কোনো ব্যাগ বা বস্তু সঙ্গে না আনার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
এমএস/